জধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. সারওয়ার।
তিনি জানান, অপরাধ দমন ও দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করতে এই ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে এবং তাদের সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার আরও বলেন, খুব শিগগিরই হোটেল ও রেস্টুরেন্টের মালিক-ব্যবস্থাপক এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে নগর নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা সম্ভব হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.