1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

‘আমাকে মহামান্য বলবেন না’ সংসদে প্রধানমন্ত্রীর বিনয়ী আহ্বান

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

জাতীয় সংসদে ‘মহামান্য’ সম্বোধন ব্যবহার না করার জন্য সংসদ সদস্যদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন তাকে সম্বোধন করেছিলেন, তখন ‘মহামান্য’ শব্দটি ব্যবহার করেছেন। ভবিষ্যতে তাকে সম্বোধন করার সময় এই শব্দটি ব্যবহার না করার জন্য তিনি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তার বক্তব্যকে স্বাগত জানান।

এর আগে প্রশ্ন করার সময় শওকতুল ইসলাম নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে জনস্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে চান।

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তার আগের একটি বক্তব্যের ভুলও সংশোধন করেন। তিনি বলেন, আগে তিনি ভুলবশত ‘প্রাথমিক বিশ্ববিদ্যালয়’ বলেছিলেন, সঠিক শব্দটি হবে ‘প্রাথমিক বিদ্যালয়’।

উল্লেখ্য, ‘মহামান্য’ শব্দটি সাধারণত রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তার বিনয়ী মনোভাব ও সংসদীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss