1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যা উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। এদের মধ্যে ১২৯ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

একই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১৬৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৯৯৮ জন। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

এছাড়া চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯২ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss