1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ৯১১ জনের হাতে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকারপ্রধান।

বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার এক মাস না পেরুতেই গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক পর্যায়ের সূচনা করে সরকার। এ কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানদের অগ্রাধিকার দিয়ে কার্ড প্রদান করা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সম্পৃক্ত করা হবে এবং সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss