বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন।
মামলার অগ্রগতির অংশ হিসেবে গত ৬ এপ্রিল তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চাওয়া হয়েছিল আদালতের কাছে। ওই তিনজন হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তে যুক্ত ছিলেন।
দীর্ঘদিন পর এই গ্রেফতারকে মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.