1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

হরমুজ প্রণালীতে মাইন অপসারণে লাগতে পারে ছয় মাস

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পাতা সমুদ্র মাইন অপসারণে অন্তত ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির বৈঠকে প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য তুলে ধরেন।

বৈঠকে আইনপ্রণেতারা ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ, যুদ্ধের ব্যয় ও কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি যুদ্ধের শুরুতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও আলোচনায় আসে। তবে এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানা গেছে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পর ইরান এই জলপথ কার্যত বন্ধ করে দেয়, ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালীজুড়ে সমুদ্রের তলদেশে মাইন বসিয়েছে ইরান।

পরিস্থিতি মোকাবিলায় মাইন শনাক্ত ও অপসারণে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে মার্কিন বাহিনী। সমুদ্রের তলদেশে থাকা মাইন খুঁজে বের করতে মানবচালিত ও মানববিহীন উভয় ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পানির নিচে চলাচলকারী মানববিহীন যান দিয়ে প্রথমে স্ক্যান করা হচ্ছে, এরপর শনাক্ত মাইনগুলো রোবোটিক প্রযুক্তির মাধ্যমে নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল ফিরতে আরও সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss