1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে বৈষম্য কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, গতকাল বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। কৃষিখাতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গিয়ে কিছু এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, শহরের মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে আর গ্রামের কৃষক কষ্টে থাকবে—এটি গ্রহণযোগ্য নয়। তাই বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শহরেও লোডশেডিং করা হচ্ছে।

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৬৮৬ মিলিয়ন ঘনফুট। ফলে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে।

এছাড়া রক্ষণাবেক্ষণের কারণে দুটি বড় বিদ্যুৎকেন্দ্র পূর্ণ উৎপাদনে না থাকায় বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে সেগুলো চালু হলে লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss