1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

ইসহাক সরকার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি বহু মামলার আসামি হন, যদিও পরবর্তীতে বেশ কয়েকটি মামলায় খালাস পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

দলটির নীতিনির্ধারকদের মতে, এই নতুন সংযোজন এনসিপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss