1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৩টি আসনের বিপরীতে বিভিন্ন দল থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এর মধ্যে জামায়াত থেকে ৯ জন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে ১ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হওয়ার ফলে ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পাওয়ার যোগ্যতা অর্জন করে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা হান্নান, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, চট্টগ্রামের নেত্রী শামছুন্নাহার বেগম, শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী মারদিয়া মমতাজ এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

এছাড়া এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে ১টি আসন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss