ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ডের মাধ্যমে মোট ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
মনোনয়নপ্রাপ্তদের তালিকা:
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশান-এ দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই বোর্ডের সভাপতিত্ব করেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন। সেখান থেকেই যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে এই ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে।
এই মনোনয়ন প্রক্রিয়াকে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.