1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু, প্রকাশিত হলো পূর্ণাঙ্গ রুটিন

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এ পরীক্ষা।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২ জুলাই থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার সময় ও বিন্যাস অনুযায়ী, সব পরীক্ষা প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

১০০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ৩০ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক যুক্ত বিষয়ে বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় দেওয়া হবে।

সকাল ১০টার পরীক্ষার জন্য সাড়ে ৯টায় উত্তরপত্র এবং ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হবে। আর দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে ১টা ৩০ মিনিটে উত্তরপত্র দেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রতিটি পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss