1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

হাজার গোলের পথে রোনালদো, আর মাত্র ৩১ ধাপ দূরে ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

বয়স যেন কেবলই একটি সংখ্যা—আবারও সেটি প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসর-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ–২ ম্যাচে আল ওয়াসল-কে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আল নাসর। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৯—অর্থাৎ জাদুকরী ১০০০ গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৩১ গোল দূরে।

ম্যাচের ১১তম মিনিটে নাওয়াফ বউশালের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ৪১ বছর বয়সী এই তারকা। এটি ছিল চলতি মৌসুমে তার ২৬তম গোল। গোল করার পর গ্যালারি থেকে লিওনেল মেসি-র নামে স্লোগান দেওয়া সমর্থকদের দিকে ইশারায় জবাব দিতেও দেখা যায় তাকে।

এরপর পুরো ম্যাচে আধিপত্য দেখায় আল নাসর। ২৪তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দ্বিতীয় গোল করেন ইনিগো মার্টিনেজ। মাত্র দুই মিনিট পর ফেলিক্সের আরেকটি অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন আব্দুলেলাহ আল আমরি। শেষ দিকে চতুর্থ গোলটি করেন সাদিও মানে, যেখানে সহায়তা করেন আব্দুল্লাহ এল হামদান।

এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গেছে আল নাসর। এখন আল আহলি দোহাআল হুসেইন-এর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।

ক্যারিয়ারের ৯৬৯ গোল নিয়ে রোনালদো এখন ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন। সামনে বিশ্বকাপ—এই ফর্ম ধরে রাখতে পারলে হাজার গোলের স্বপ্ন পূরণ করা হয়তো সময়ের ব্যাপার মাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss