1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ড্যাপ পুনর্বিন্যাস হলে ঢাকার আশপাশে ফ্ল্যাটের দাম কমতে পারে ৫০ শতাংশ বলছে রিহ্যাব

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ঢাকার আশপাশের এলাকায় ফ্ল্যাটের দাম বর্তমানের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)। সংগঠনটির নেতারা বলছেন, এটি সম্ভব হবে যদি ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিন্যাস করা হয়।

২০২৬-২৮ মেয়াদের নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড সভায় এই আশাবাদ ব্যক্ত করা হয়। তাদের মতে, সঠিক নগর পরিকল্পনা থাকলে মধ্যবিত্ত মানুষের জন্য নিজস্ব ফ্ল্যাট কেনার স্বপ্ন অনেকটাই বাস্তব হয়ে উঠবে।

রিহ্যাব নেতারা বলছেন, ড্যাপ পুনর্বিন্যাসে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে নাগরিক চাহিদা, ব্যবসায়ীদের বাস্তবতা, নগর সৌন্দর্য এই তিনটির সমন্বয় ঘটানো গেলে জমির ব্যবহার আরও কার্যকর হবে, ফলে নির্মাণ ব্যয় কমবে এবং ফ্ল্যাটের দামও কমে আসবে।

নতুন নেতৃত্ব জানিয়েছে, তারা শুধু ব্যবসাবান্ধব নয়, গ্রাহকবান্ধব সংগঠন হিসেবেও রিহ্যাবকে গড়ে তুলতে চায়। বর্তমানে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আসন্ন বাজেটে কিছু সহায়ক নীতির দাবি জানিয়েছে রিহ্যাব। এর মধ্যে রয়েছে নিবন্ধন ব্যয় কমানো, আবাসন খাতে নীতি সহায়তা বৃদ্ধি

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে ঢাকার আশপাশে আবাসন খাতে বড় পরিবর্তন আসতে পারে এবং মধ্যবিত্তের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss