1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ডে নয়্যার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নতুন ইতিহাস গড়েছেন ম্যানুয়েল নিউয়ার। বায়ার্ন মিউনিখ-এর হয়ে মাঠে নেমে তিনি ছুঁয়ে ফেলেছেন অনন্য এক মাইলফলক।

রিয়াল মাদ্রিদ-এর বিপক্ষে এই ম্যাচে একাদশে থাকায় বায়ার্নের জার্সিতে নয়্যারের ম্যাচ শুরুর সংখ্যা দাঁড়ায় ১৩৭-এ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসির এফসি বার্সেলোনা-এর হয়ে ১৩৬টি ম্যাচ শুরুর রেকর্ড। তবে এই তালিকায় এখনো শীর্ষে আছেন ইকার ক্যাসিয়াস,যিনি রিয়াল মাদ্রিদ-এর হয়ে ১৪৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

রেকর্ড গড়ার দিনে শুরুটা অবশ্য ভালো ছিল না নয়্যারের জন্য। ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় তার ভুল পাস থেকে সুযোগ তৈরি করেন আরদা গুলার, যিনি দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন।

এরপরও চাপ অব্যাহত রাখে রিয়াল। গুলারের নেওয়া একটি ফ্রি-কিক নয়্যারের হাত ফসকে জালে জড়িয়ে গেলে শুরুতেই বড় ধাক্কা খায় বায়ার্ন।

তবে শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss