বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতেই এই বিশেষ কার্ড চালু করা হয়েছে। এই উদ্যোগের নেতৃত্ব দেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩২ জন অধিনায়ককে এই কার্ড প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অনেক সাবেক-বর্তমান অধিনায়ক, যদিও সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুল অনুপস্থিত ছিলেন।
ক্যাপ্টেনস কার্ডের সুবিধাগুলো আজীবন স্টেডিয়াম অ্যাক্সেস এই কার্ডের মাধ্যমে অধিনায়করা আজীবন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ইভেন্ট, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-সহ যেকোনো ক্রিকেট ম্যাচে স্টেডিয়াম পাস হিসেবে প্রবেশ করতে পারবেন। স্বাস্থ্যসেবা ও ইনস্যুরেন্স সুবিধা। অধিনায়করা হেলথ ইনস্যুরেন্স সুবিধা পাবেন। অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম চিকিৎসা সহায়তা দেবে এবং প্রয়োজনীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টসহ সব ব্যবস্থা করবে। ভিআইপি পার্কিং সুবিধা স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপি সুবিধা ভোগ করবেন কার্ডধারীরা।
এই ‘ক্যাপ্টেনস কার্ড’ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো, যা সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.