1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক বার্তা মার্কিন দূতাবাসের

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস ঢাকা। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, শিক্ষার্থী ভিসার শর্ত ভঙ্গ করলে তা বাতিল হতে পারে।

দূতাবাসের বার্তায় বলা হয়, যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন, কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের স্টাডি প্রোগ্রাম থেকে সরে দাঁড়ান—তাহলে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

এছাড়া শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এ প্রবেশের যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী। এতে দীর্ঘমেয়াদি শিক্ষাজীবন ও ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

দূতাবাস শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে, সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখার জন্য। এতে সম্ভাব্য জটিলতা এড়ানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা শর্ত কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য অসাবধানতাও বড় ধরনের আইনি জটিলতায় রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss