1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

হরমুজ প্রণালি পার হতে ব্যর্থ হলো এমভি বাংলার জয়যাত্রা

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

হরমুজ প্রণালি অতিক্রম করতে গিয়ে শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় ফিরে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা

জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়। লক্ষ্য ছিল প্রণালি পার হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো। তবে কাছাকাছি পৌঁছানোর পর শেষ মুহূর্তে ইরানি নৌবাহিনীর অনুমতি না মেলায় জাহাজটিকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতির জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরে বাধ্য হয়ে তারা আগের অবস্থান মিনা সাকার বন্দরের দিকে ফিরে যাত্রা শুরু করেন।

এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক নিশ্চিত করেন যে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে পারেনি এবং আগের অবস্থানেই ফিরে যাচ্ছে।

উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও বাণিজ্য পরিবহন হয়ে থাকে, ফলে এখানে যেকোনো জাহাজ চলাচল নির্দিষ্ট নিয়ম ও অনুমতির ওপর নির্ভরশীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss