1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

এক বছরের মধ্যে ৪৪৫৯ পদে নিয়োগ: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারি জানিয়েছেন, শূন্যপদ পূরণের লক্ষ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী এক বছরের মধ্যে ৪৪৫৯টি পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম -এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ-এর ২৮৭৯টি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৫ বছরের মধ্যে আরও ৩১১০টি শূন্যপদ পূরণ করা হবে।

তিনি আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের তথ্য সংগ্রহে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে: ৬৮,৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে: ১,২৯,১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে: ১,৪৬,৭৯৯টি, ১৭তম থেকে ২০তম গ্রেডে: ১,১৫,২৩৫টি, অনারারি, চুক্তিভিত্তিক ও নির্দিষ্ট বেতনভুক্ত: ৮,১৩৬টি পদ

সরকার পর্যায়ক্রমে এসব শূন্যপদ পূরণে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss