1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

জুলাই থেকে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি চালু হবে: সংসদে প্রধানমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পহেলা জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই পাঁচ জেলার জনগণ ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা পেতে শুরু করবে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে নতুন শ্রমবাজার খোঁজার কথাও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড-এ শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, নদী শাসন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সরকার তুলনামূলক কম খরচে খাল খননের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। পর্যটন খাত উন্নয়নের অংশ হিসেবে কুয়াকাটাকে কেন্দ্র করে কয়েকটি উপজেলা নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া, দেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনা এবং পেপ্যাল এর কার্যক্রম বাংলাদেশে চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss