1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে পাঠানো অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি খতিয়ে দেখছি।”

এর আগে, গত ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই প্রত্যর্পণের অনুরোধ জানান।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বলে জানানো হয়েছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপনের পর এটিই এ বিষয়ে ভারতের প্রথম মন্তব্য।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনুমোদনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বাংলাদেশের সব ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও জানান, সাম্প্রতিক বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং অংশীদারিত্ব গভীর করার বিষয়ে সম্মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss