1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রযুক্তিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৫ Time View

পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)। ক্ষেপণাস্ত্রটির নাম ফাতাহ-ফোর (Fatah-IV)। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং পাকিস্তানের বহুল আলোচিত ফাতাহ সিরিজের চতুর্থ সংস্করণ।
৭৫০ কিলোমিটার পাল্লার এ মিসাইলটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যাভিওনিক্স ও অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম।

এর আগে, ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ফাতাহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss