1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিলেন, এ বছর নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, এ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর তিনি সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন।

তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে, তবে সারাদেশে দুর্গা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এতে এক লাখ সদস্য সশস্ত্র বাহিনীসহ মোট ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া, পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও বাড়ানো হয়েছে।

এ সময় তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলে সম্প্রতি একটি ধর্ষণের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকলকে নিয়ে বৈঠক করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss