1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশন-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। জানা যায়, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত, কিন্তু নুসরাত তাবাসসুম তা জমা দেন ৪টা ১৯ মিনিটে। এ কারণে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। শুনানিতে তার পক্ষে আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই নির্বাচনে বিভিন্ন দল ও জোট থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই রায়ের ফলে নুসরাত তাবাসসুমের নির্বাচনে অংশগ্রহণের পথ আবারও উন্মুক্ত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss