1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সমর্থন চাইতে সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। আঞ্চলিক উত্তেজনা ও চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ায় যাওয়ার আগে তিনি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানওমান সফর করেন। সেখানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আলোচনা হলেও, ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবির’ কারণে তা কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি বলে মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চলমান সংঘাতের অবসান চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, যেকোনো আলোচনার মূল শর্ত হবে—ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য এখনো রয়ে গেছে। ফলে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।

মেহর সংবাদ সংস্থার বরাতে জানা যায়, আরাঘচি বলেছেন তার রাশিয়া সফর যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন ও মিত্রদের সঙ্গে অবস্থান সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে, যার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

ওমান সফরকালে আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালীর উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের অভিন্ন স্বার্থ রয়েছে এবং এই জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss