1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ ইরানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, প্রণালির নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এসব জাহাজ আটক করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরান আলোচনার প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ ও চাপ অব্যাহত থাকবে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের বন্দর অবরোধ করা যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের চাপ মোকাবিলা করতে ইরান জানে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়।

এ পরিস্থিতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যদিও সেখানে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে।

সব মিলিয়ে অঞ্চলজুড়ে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও জটিল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss