1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুইজনকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে মামলার প্রথম দিন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে মামলার প্রথম সাক্ষী গুলিবিদ্ধ আমির হোসেনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। তিনি সরাসরি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তার জবানবন্দি দেন।

মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানিতে সাক্ষ্যগ্রহণের পাশাপাশি মামলার অন্যান্য প্রমাণ ও নথি উপস্থাপন শুরু হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

অন্যদিকে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল হানিফসহ চারজনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। গত ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

উল্লেখ্য, রামপুরার ওই ঘটনাটি জুলাই-আগস্ট আন্দোলনের সময় ব্যাপক আলোচিত হয়, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলির ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss