1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাডের আঘাতে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহতের নাম আবুল কালাম আজাদ, বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে।

দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কখন ট্রেন চলাচল পুনরায় শুরু হবে তা এখনো জানানো হয়নি।

এর আগেও গত বছর সেপ্টেম্বরে একই স্থানে ফার্মগেট এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরপর দুইবার এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের তৈরি বিয়ারিং প্যাড যুক্ত থাকে, যেগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাড ছাড়া ট্রেন চললে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss