রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসি ইন্টারসেকশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এদিকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডাকসু) জানায়, ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়েছে।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জানিয়েছেন, তারা ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.