1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

‘বাংলাদেশি সন্দেহে’ ভারতে দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির এক মর্মান্তিক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে ছত্তিশগড়ের এক দলিত শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালায় যান এবং পালাক্কাদের একটি নির্মাণস্থলে দৈনিক মজুরিতে কাজ করছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by The Times of India (@timesofindia)

নিহতের স্বজন কিশান বাঘেল টাইমস অব ইন্ডিয়া-কে জানান, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কেরালায় গিয়েছিলেন। তিনি বলেন, “রামনারায়ণ ছিলেন অত্যন্ত দরিদ্র। তার স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই সন্তান রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সম্প্রতি একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর এবং ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা হয়। এরপর একদল লোক তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ হারান।

ঘটনার খবর পাওয়ার পর শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহতের স্ত্রী ললিতা পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। তবে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই ঘটনার পর পালাক্কাদ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ভারতে শ্রমিক নিরাপত্তা, জাতিগত বৈষম্য এবং গণপিটুনির মতো ভয়াবহ সামাজিক সমস্যাগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss