1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা: ১২ কোটি টাকায় মিলবে সরাসরি নাগরিকত্বের সুযোগ যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

বসবাস ও নাগরিকত্বের নতুন পথ খুলে দিলো ট্রাম্প প্রশাসন। চলতি মেয়াদে একের পর এক অভিবাসীবিরোধী নীতি নিলেও এবার নতুন একটি বিশেষ ভিসা স্কিম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘গ্রিন কার্ডের চেয়েও শক্তিশালী’—এমন দাবি করে তিনি এই ভিসার নাম দিয়েছেন ‘ট্রাম্প গোল্ড কার্ড’।

বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে স্কিমটির ওয়েবসাইট উদ্বোধনের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, উচ্চ দক্ষতা ও যোগ্য কর্মীদের যুক্তরাষ্ট্রে ধরে রাখতেই এটি চালু করা হয়েছে।

১২ কোটি টাকায় স্থায়ী বসবাস
এই ভিসার আওতায়—

১০ লাখ ডলার অর্থাৎ প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা জমা দিলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যাবে।
কর্পোরেট প্রতিষ্ঠানগুলি কোনো কর্মীকে রাখতে চাইলে দিতে হবে ২০ লাখ ডলার।

আবেদনের নিয়ম

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান—

আবেদন প্রক্রিয়া শুরুর আগে ১৫ হাজার ডলার অ-ফেরতযোগ্য প্রসেসিং ফি জমা দিতে হবে।

এরপর হোমল্যান্ড সিকিউরিটি আবেদনকারীর নথিপত্র যাচাই করবে।

যাচাই সম্পন্ন হলে জমা দিতে হবে ১০ লাখ ডলার। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ফি লাগতে পারে।

কেন ‘গোল্ড কার্ড’?

ট্রাম্প বলেন, এটি গ্রিন কার্ডের মতো হলেও সুবিধা আরও বেশি।
“কোম্পানিগুলো তাদের পছন্দের দক্ষ কর্মীকে ধরে রাখার নিশ্চয়তা পাবে,”—বলেন তিনি।

পূর্ববর্তী নীতি পরিবর্তন

এর আগে সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ডলার নির্ধারণ করেছিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss