1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ইসরাইলের সব রেকর্ড আবেদন গ্রহণ বন্ধ, সম্পর্ক ছিন্ন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

ইসরাইলের সঙ্গে সব ধরনের রেকর্ড আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর)। দেশটির কোনো ব্যক্তি বা সংগঠনের আবেদন আর গ্রহণ করছে না সংস্থাটি। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২–এর দাবি, হঠাৎ করেই গিনেস এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

চ্যানেল ১২ জানায়, ইসরাইলের মানবিক সংগঠন ‘গিফট অব লাইফ’ সম্প্রতি ২ হাজার কিডনি দাতার অংশগ্রহণে একটি মানবিক অর্জন রেকর্ড হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে।
নিয়মমতো ফি পরিশোধ, ছবি তোলা—সবই শেষ করা হয়েছিল।
কিন্তু আবেদন পাঠানোর পর গিনেস ইমেইলে জানায়, ইসরাইল থেকে কোনো রেকর্ড আবেদন এখন আর গ্রহণ করা হচ্ছে না।

সংগঠনটির দাবি, এই সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে।

গিফট অব লাইফের প্রধান র‌্যাবাই র‌্যাচেল হাবার বলেন,
“এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
আবেদন কেন বাতিল হলো—এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করলেও গিনেস কোনো জবাব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

চ্যানেল ১২ ধারণা করছে, গাজা যুদ্ধ ইস্যুতে আন্তর্জাতিক মহলে ইসরাইলবিরোধী বয়কট আন্দোলন বাড়তে থাকায় গিনেস এই সিদ্ধান্ত নিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ বলছে

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫৯১ বার লঙ্ঘন,নিহত কমপক্ষে ৩৬০, আহত ৯২২ জন

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত, ৭০,০০০+ ফিলিস্তিনি নিহত, ১ লক্ষ ৭১ হাজারের বেশি আহত

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss