1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’ — উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,

“আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি। তবে নির্বাচন অনুষ্ঠানের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের।”

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনের বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,

“অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রস্তুতি তাদের, আমরা কেবল সহযোগিতা করবো। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা হবে, তখন নির্বাচন কমিশন আমাদের নির্দেশনা শুনবে না। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।”

উপদেষ্টা সাখাওয়াত আরও জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের কাজের পরিবেশ তৈরি করবে এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়তা করবে।

এর আগে তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা।

এসময় উপদেষ্টা ভোলা-ঢাকা নৌরুটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও কথা বলেন এবং নদীপথে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss