1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অর্জিত নাজুক যুদ্ধবিরতি চুক্তি তৃতীয় সপ্তাহে গড়ালেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা থেকে দূরে অবস্থিত।

এদিকে, গাজায় বিধ্বস্ত ভবনে ফেরত যাওয়া ফিলিস্তিনিদের জন্য নতুন ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার গাজা সিটিতে একটি ভবন ধসে নয় বছর বয়সী এক শিশু নিহত হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কাতারসহ অন্যান্য দেশের সেনারা গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss