পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়। কম্পনটি ভূ-পৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।
ভূমিকম্পে ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, খাইবার পাখতুনখোয়া (কেপি), সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান, চিত্রাল এবং রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। অনেক জায়গায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ, যেখানে প্রায়ই ভূকম্পন দেখা যায়।
এর আগেও চলতি বছরে দেশটিতে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে—মার্চে ৬.১ মাত্রা এবং ফেব্রুয়ারিতে ৫.৮ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.