1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মোদিকে ওয়াইসির পাল্টা জবাব: “আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো”

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। ভোটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের কড়া জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এ কারণে জনসংখ্যাগত সংকট তৈরি হচ্ছে এবং নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এর পাল্টা জবাবে ওয়াইসি বলেন,

“মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে। তবে, দিল্লিতে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন রয়েছেন। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন। আমরাই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।”

ওয়াইসির এই বক্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লিতে বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss