1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: বার্নি স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় ইসরাইলের হামলাকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি প্রথম সিনেটর যিনি ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় গণহত্যার ঘোষণা দেওয়ার পরপরই স্যান্ডার্স এ মন্তব্য করেন।

তিনি বলেন—
“ইসরাইলি কর্মকর্তাদের প্রকাশ্যে গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল প্রমাণ করছে— ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে।”

এসময় তিনি যুক্তরাষ্ট্রকে এই হত্যাযজ্ঞে সহযোগী ভূমিকা থেকে সরে আসার আহ্বান জানান।

স্যান্ডার্স ছাড়াও মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট ইসরাইলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন। ভেরমন্টের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি লেখেন—
“এ মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরাইলি সরকার ত্রাণ আটকে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি যুদ্ধের প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।”

জাতিসংঘের প্রতিবেদন

  • ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত।

  • নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে, আহত ১ লাখ ৬৫ হাজারের বেশি।

  • গাজা সিটি দখলের প্রচেষ্টা জোরদার হওয়ায় নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে।

  • জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেন,
    “গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে এবং তা এখনো চলছে। এর দায় ইসরাইল রাষ্ট্রের।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss