1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নেপালে ‘জেন-জি বিক্ষোভে’ রক্তাক্ত সংঘর্ষ, নিহত ১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ও দুর্নীতির প্রতিবাদে তরুণ প্রজন্মের ‘জেন-জি’ বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। খবর দিয়েছে কাঠমান্ডু পোস্ট

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে শুরু হওয়া মিছিল একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে সেনা মোতায়েন করা হয় এবং কাঠমান্ডুতে জারি করা হয় কারফিউ।

এ আন্দোলনকে বিক্ষোভকারীরা নাম দিয়েছেন ‘জেন-জি রেভল্যুশন’। তাদের অভিযোগ, সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে।

এর আগে ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব প্ল্যাটফর্ম নিবন্ধিত না হওয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের মতে, ভুয়া আইডির অপব্যবহার করে ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ ছড়াচ্ছে কিছু ব্যবহারকারী, যা সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করছে। নেপালের প্রায় ৯০ শতাংশ নাগরিক ইন্টারনেট ব্যবহার করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss