1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

‘প্রেসিডেন্টের পদ এত বিপজ্জনক জানলে নির্বাচনে দাঁড়াতাম না’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির শব্দ শোনার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুরুতে তিনি এটিকে ‘ট্রে পড়ে যাওয়ার শব্দ’ ভেবেছিলেন। শনিবার (২৫ এপ্রিল) রাতে ঘটনাটি নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা জানান বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান

ট্রাম্প বলেন, হঠাৎ শব্দটি তাকে হতবাক করে দেয় এবং এমন পরিস্থিতিতে অনুভূতি কখনো বদলায় না। তিনি ইঙ্গিত দেন, এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও তার ওপর হামলার মতো ঘটনা ঘটেছিল, যা এমন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।

ঘটনার সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “আমি একটা শব্দ শুনেছিলাম, ভেবেছিলাম হয়তো ট্রে পড়ে গেছে। কিন্তু সেখানে একটি বন্দুক ছিল এবং কিছু লোক দ্রুতই বিষয়টি বুঝে যায়।” তিনি আরও বলেন, কী ঘটছে তা বোঝার চেষ্টা করছিলেন এবং হয়তো তার আরও দ্রুত নিরাপদে সরে যাওয়া উচিত ছিল।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি খুব দ্রুত পরিস্থিতি বুঝতে পেরেছিলেন এবং গুলির শব্দ শনাক্ত করেছিলেন।

কেন তাকে বারবার হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেকে আব্রাহাম লিঙ্কন-এর সঙ্গে তুলনা করে বলেন, যারা সবচেয়ে বেশি প্রভাব ফেলে, তাদেরই টার্গেট করা হয়।

রসিকতার সুরে তিনি আরও বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব যে এতটা ঝুঁকিপূর্ণ, তা আগে জানলে হয়তো তিনি নির্বাচনে অংশ নিতেন না। তিনি উল্লেখ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যদি আগে এমন সতর্কতা দিতেন, তাহলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।

তবে শেষ পর্যন্ত ট্রাম্প বলেন, দায়িত্ব পালনের জন্যই তিনি এই পদে আছেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss