1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ইরানি তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

ইরানের তেল কেনার অভিযোগে চীনের হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দেয় বলে জানিয়েছে রয়টার্স

এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, হেংলি পেট্রোকেমিক্যাল ইরানের তথাকথিত ‘টিপট রিফাইনারি’গুলোর মধ্যে অন্যতম, যা দেশটির তেল অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেলসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য কিনে ইরানকে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুবিধা দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের অংশ। এই নিষেধাজ্ঞার আওতায় তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ বা স্থগিত করা হতে পারে।

এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে চীন বরাবরই একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং এ ধরনের পদক্ষেপকে অবৈধ বলে মনে করে।

উল্লেখ্য, এর আগেও ইরানের তেল কেনার অভিযোগে চীনের আরও কয়েকটি রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে হেবেই জিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss