যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত হিলটন হোটেল-এর বলরুমে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনার’ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে। ঘটনাটি শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ঘটে বলে জানিয়েছে সিএনএন।
নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদেরও দ্রুত সুরক্ষিত এলাকায় নেওয়া হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাম্প ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সবাই নিরাপদে আছেন। পুল রিপোর্টে জানা যায়, ঘটনাস্থলে কয়েকজন নিরাপত্তাকর্মীকে “গুলি করা হয়েছে” বলে চিৎকার করতে শোনা যায়। পরে রেডিও বার্তায় এক নিরাপত্তাকর্মী জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত এখনো পরিষ্কার নয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.