1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

এ বছর হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব-এ যাচ্ছেন। হজযাত্রীদের পরিবহন কার্যক্রম শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

প্রথম হজ ফ্লাইটটি শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান।

হজকে সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পএ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবার হজযাত্রীদের জন্য সুখবর হলো বিমান টিকিটের দাম কমানো হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার টাকা কম খরচে টিকিট কিনতে পারছেন যাত্রীরা।

এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল দল সৌদি আরবে পৌঁছেছে, যারা হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss