1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

রাজধানীর ফুটপাতকে ব্যবহারযোগ্য ও সুশৃঙ্খল রাখতে ফুটপাতের ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির একটি পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে। যেকোনো ব্যবসার জন্য সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার মধ্যেই করতে হবে।”

তিনি জানান, ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে। তবে এই শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসা ঠেকাতে কোথায় হকার বসবে—সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।

এছাড়া, এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপের মাধ্যমে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

নগর পরিচ্ছন্নতা নিয়েও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজপথে কেউ ময়লা ফেলব না—এমন শপথ নিতে হবে। তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, রাজধানী ঢাকাকে দেশের মুখমণ্ডল হিসেবে পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাবের আগেই সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss