1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আজকের শুনানিতে বিএনপির পক্ষে আইনজীবীরা যুক্তি উপস্থাপন করছেন।

এর আগে, চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের জন্য ছিল এক অনন্য ও কার্যকর পদ্ধতি। কিন্তু রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবেই এটি বাতিল করা হয়।”

তৃতীয় দিনের শুনানিতে একই আইনজীবী আরও দাবি করেন, “যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল পরিকল্পিত।”

গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন। এর পর এই মামলায় ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ আরও পাঁচজন আপিল দায়ের করেন।

উল্লেখ্য, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। এরপর থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss