1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে পাকিস্তান জামায়াতের পোস্ট ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বড় জয়কে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের পর পাকিস্তান জামায়াত-ই-ইসলামী শিবিরকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করলেও পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান তার দলের সামাজিক মাধ্যম পেজে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, “বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। দেশের ইতিহাসে এবারই প্রথম পুরো একটি প্যানেল বিজয়ী হলো।”

পোস্টে আরও বলা হয়, ডাকসু নির্বাচনে অন্যান্য প্যানেলগুলো ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল। তবুও শিক্ষার্থীরা শিবিরকে বেছে নিয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করবে। এই বিজয় ছাত্র-যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেবে, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় রচনা করবে বলেও আশা প্রকাশ করা হয়।

এছাড়া, ডাকসু নির্বাচন আয়োজনের জন্য পাকিস্তান জামায়াত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতিত্ব দেয়। তবে এখন সেই পোস্টটি সংগঠনের অফিসিয়াল পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss