1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

গোপন আটককেন্দ্র ‘আয়নাঘর’ ঘোষণা করা হলো শাস্তিযোগ্য অপরাধ

দেশে গুমের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’–এ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ (continuing offence) হিসেবে বিবেচনা করে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া গোপন আটককেন্দ্র (আয়নাঘর) স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী—

  • জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারবে।

  • গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।

  • অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা থাকবে।

  • ভুক্তভোগী, সাক্ষী ও তথ্য প্রচারকারীর অধিকার, সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।

  • গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য বিশেষ তহবিল ও তথ্যভান্ডার (ডাটাবেজ) প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।

মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন, এই অধ্যাদেশ গুম প্রতিরোধে দেশে নতুন দিগন্ত খুলে দিতে পারে, যদি এটি কঠোরভাবে বাস্তবায়ন করা যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss