জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন রকম চক্রান্ত চলছে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এ চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন,
“রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাসহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭ নভেম্বরই ছিল বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট।”
বিএনপি মহাসচিব আরও বলেন,
“গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে অব্যাহত রাখতে হবে। তাহলেই ৭ নভেম্বরের চেতনা ও তাৎপর্য বাস্তবে প্রতিষ্ঠিত হবে।”
এসময় তিনি বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্র সংহত রাখার জন্য সকল রাজনৈতিক শক্তি ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।