1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, ফিরছে ভর্তি পরীক্ষা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি হতে হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লটারি পদ্ধতি শিক্ষার্থীদের যোগ্যতার সঠিক মানদণ্ড নয়তাই গবেষণা পর্যালোচনা করে আবার ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ভর্তি পরীক্ষার পদ্ধতি বিস্তারিত নিয়মকানুন পরে জানানো হবেপ্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কীভাবে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে।

সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ভর্তি পরীক্ষার কারণে কোচিং বাণিজ্য বাড়বে—এমন আশঙ্কা তিনি মনে করেন না। তার মতে, শিক্ষার্থীরা স্কুলের ভেতরেই ইন-হাউজ কোচিং বা প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss