1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

গ্যাস সংকট মোকাবিলায় নারীদের জন্য বিশেষ এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, মা ও বোনদের গ্যাসসংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার শিগগিরই এলপিজি কার্ড চালু করবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, দায়িত্বে থাকা পর্যন্ত জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং সরকারের সব কর্মসূচিই হবে মানুষের কল্যাণে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে। একই ধারাবাহিকতায় এলপিজি কার্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হবে, যাতে নারীরা আরও বেশি শিক্ষিত ও স্বাবলম্বী হতে পারে।

এ সময় তিনি রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, কেউ যদি বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, জনগণ তার জবাব দেবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী যশোর সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় জনসভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss