1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স, আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ারমেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। এ কারণে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে তলবের আবেদন জানান। আদালত জানান, টাস্কফোর্স ইতোমধ্যে মামলার অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে, তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো দাখিল করা হয়নি।

এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ৬ মাস সময় চান। রিটকারী পক্ষ ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব দিলেও আদালত শেষ পর্যন্ত ৬ মাস সময় মঞ্জুর করেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত এই মামলায় ১৩ বছরেও চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক। এর আগে গত বছরের ২৩ অক্টোবর একই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্কফোর্সকে ৬ মাস সময় দিয়েছিলেন আদালত।

দীর্ঘদিনেও মামলার অগ্রগতি না হওয়ায় বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss