1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

পঞ্চম দিনে ঢাকা ছাড়ছেন ৪৫২১ হজযাত্রী

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পঞ্চম দিনের মতো ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। বুধবার (২২ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে একাধিক ফ্লাইট ছেড়ে গেছে।

এদিন মোট ১১টি ফ্লাইটে ৪৫২১ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যাত্রীরা হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

হজযাত্রীরা জানিয়েছেন, এ বছর তারা কোনো ধরনের বড় অসুবিধা ছাড়াই সহজেই সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন এবং স্বাচ্ছন্দ্যে প্রস্তুতি নিতে সক্ষম হয়েছেন।

এর আগে মঙ্গলবার ১৩টি ফ্লাইটে মোট ৫৩৬৭ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। আর ১৭ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ২৩,৮৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss